ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



  বিভাগ : জাতীয় তারিখ : ১৪-০৪-২০২৫  


‘ব্রেভ অফ হার্ট’: মুক্তিযুদ্ধের এক অনন্য দলিল


  কামরুল ইসলাম, সুইডেন থেকে



কামরুল ইসলাম, সুইডেন থেকে: আনিসুল হকের ‘মা’ উপন্যাসের পর এবার সুইডিশ ভাষায় ভাষান্তরিত হচ্ছে বীর প্রতিক হাবিবুল আলম রচিত ‘ব্রেভ অফ হার্ট’।


 ব্রেভ অব হার্ট-এর  ইংরেজি প্রচ্ছদ

১৯৭১ সালে রাজধানী ঢাকায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম, বীর প্রতিকের সাহসী বীরত্বগাঁথার কথা ইতিহাস যতদিন পঠিত হবে ততদিন উজ্জীবিত থাকবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের শহুরে গেরিলা যুদ্ধে ঢাকায় নেতৃত্বদানকারীদের অন্যতম জনাব হাবিবুল আলম। তাঁর এবং সহযোগী মুক্তিযোদ্ধাদের পরিচালিত রোমহর্ষক সব গেরিলা আক্রমণের কাহিনী বিশদভাবে বর্ণিত হয়েছে ব্রেভ অফ হার্ট বইটিতে। হাবিবুল আলমের নিজ কলমে আঁকা এটি একটি প্রামাণ্য দলিল।

 

হাবিবুল আলম, বীর প্রতিক ও অনুবাদক কামরুল ইসলাম

মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, ছিলও না। দেশের প্রতি, মাতৃভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসার তাগিদে হাবিবুল আলমরা ছুটে গেছেন স্বাধীনতা যুদ্ধে। এর পেছনে কোনো রাজনৈতিক কারণ ছিলো না। ব্রেভ অফ হার্ট পড়ে আমরা জানতে পারছি হারিয়ে যাওয়া অনেক গেরিলা যোদ্ধার নাম, যাদের অনেকেই আজ আর বেঁচে নেই। আমরা জেনেছি হাফিজ ভাই, নিলু (পরে যিনি মারা গেছেন), আলী আহমেদ সিদ্দিক, হানিফ, পুলু, মুখতার এবি এম মমিনুল হাসান, আনোয়ার রহমান এবং আরো অনেক অসীম সাহসী বীর যোদ্ধার নাম। আমরা জেনেছি জাকিয়া খাতুনের অবদান ও বীরত্বগাঁথা। আমরা আজীবন চেষ্টা করেও তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না।
    
ব্রেভ অফ হার্ট মূল বইটি ইংরেজিতে লেখা। ইতোমধ্যে বইটি বাংলা ভাষায় অনূদিত হয়েছে। এর সুইডিশ ভাষায় অনুবাদ করার দায়িত্ব নিয়েছেন সুইডেনপ্রবাসী লেখক কামরুল ইসলাম। মূল বইর লেখক হাবিবুল আলম, বীর প্রতিক কামরুল ইসলামকে অনুমতি দিয়েছেন বইটি ভাষান্তর করার জন্য। অনুমতি পাওয়ার পর লেখকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুবাদক কামরুল ইসলাম মিডিয়াকে বলেন, বইটি ভাষান্তরিত করার মাধ্যমে স্বদেশের প্রতি আমার ঋণের বোঝা আরো কিছুটা কমবে বলে আশা করি। তিনি আরো বলেন, বাংলাদেশের সকল বয়সী, সকল মতাবলম্বী, পুরুষ ও মহিলা, সবাইকে স্বাধীনতার দলিল এই বইটি পড়ার জন্য অনুরোধ করছি। আপনাদের জ্ঞানের পরিধি সীমাবদ্ধ রয়ে যাবে এই বইটি না পড়লে। সাথে পড়ুন আনিসুল হকের মা। তাহলে আরো জানতে পারবেন আপনার আমার পূর্বপুরুষের অজানা কাহিনী। উল্লেখ্য ইতোপূর্বে তিনি আনিসুল হকের বেস্ট সেলার ‘মা’ বইটি তার বন্ধু এইভর ব্রিসকো’র সহায়তায় সুইডিশ ভাষায় ভাষান্তর করেছেন।


সুইডেনপ্রবাসী বাংলাদেশী, তাদের দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম এবং আগত প্রজন্মদের জন্য থাকবে স্বাধীনতার দলিল সুইডিশ ভাষায়। এতে সহজে জানা যাবে তাদের ঐতিহ্য, তাদের পিতা, মাতা, পিতামহ ও মাতামহদের উৎপত্তি ও তাদের মহান ইতিহাস। সুইডিশরা সহজে জানতে পারবে বাংলাদেশের ইতিহাস, আমাদের সংগ্রামের ইতিহাস, বিরত্বের ইতিহাস। জানতে পারবে আমাদের ঐতিহ্য ও গৌরব গাঁথা।


 মা উপন্যাসের সুইডিশ ভাষার প্রচ্ছদ


কামরুল ইসলাম, সুইডেন
০২-০৩-২০২৫


 নিউজটি পড়া হয়েছে ৭১৭৩ বার  






 

জাতীয়

 
From Shaheed Minar to Cyberspace: Women, Resistance, and the Hidden Wounds of a Digital War

 
সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ-এর বৈঠক

 
শহীদ মিনার থেকে সাইবার স্পেস: অদম্য নারী ও ডিজিটাল যুদ্ধের ক্ষত

 
নতুন সমীকরণের পথে রাজনীতি!

 
ডাকসু, জাকসু নির্বাচনে শিবিরের উত্থান

 
বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লির ভাবনা!

 
নির্বাচন নিয়ে শঙ্কা!

 
ডাকসু নির্বাচন নিয়ে উত্তেজনা

 
ধনী ও দরিদ্রের ভাগ্যখেলা

 
জার্মানিতে বাংলাদেশীদের একটি অধ্যায় ও আমাদের জাতীয় সঙ্গীত বিতর্ক

জাতীয় বিভাগের আরো খবর






 

আমাদের  মানচিত্র

ঠিকানা: দেওয়ান কমপ্লেক্স (৩য় তলা), ৬০/ই/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ঢাকা: পল্টন রিসোর্সফুল সিটি, ৫১/এ পুরানা পল্টন (৪র্থ তলা), ঢাকা-১০০০।
নারায়ণগঞ্জ: ৪৫/৩ মতিন ভিলা, হাজী ব্রাদার্স রোড, জামতলা, নারায়ণগঞ্জ।

ফোন: ০১৯১৪-৭৩৫৮৫৮, ০১৯১৪-৮৭৫৬৪০

 


সম্পাদকমণ্ডলীর সভাপতি
আবদুল্লাহ আল হারুন
প্রধান সম্পাদক
আসিফ হাসান নবী

সম্পাদক ও প্রকাশক
মো. জিয়াউল হক
বিশেষ সংবাদদাতা
র‌বিউল ইসলাম সো‌হেল

 


President of the Editorial Board
Abdullah Al-Harun
Chief Editor
Asif Hasan Nabi

Editor & Publisher
Md. Ziaul Haque
Special Correspondent
Robiul Islam Sohel

  Location Map
Copyright © 2012-2026

All rights reserved

concept, design
& developed by

corporate work
 

  info@amadermanchitra.news       amadermanchitrabd@gmail.com