ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



  বিভাগ : অর্থ ও বানিজ্য তারিখ : ০৫-০৩-২০১৯  


আসছে নতুন ১০০ টাকার নোট

শতভাগ কটন কাগজে


  মানচিত্র ডেস্ক



শতভাগ কটন কাগজে তৈরি নতুন ১০০ টাকার নোট বাজারে ছাড়া হচ্ছে। ৭ মার্চ বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্য অফিস থেকে এ নোট ইস্যু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ব্যাংকটির সহকারী মুখপাত্র জী. এম. আবুল কালাম আজাদ।
বিবৃতিতে উল্লেখ, উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করার লক্ষ্যে উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী ১০০% কটন কাগজে ইউভি কিউরিং ভার্নিশ যুক্ত করে গর্ভনর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত ১৪০ মিমি X ৬২ মিমি পরিমাপের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। এ নোটে বিদ্যমান ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোটের ডিজাইন ও রং অপরিবর্তিত রয়েছে। এ নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। এর ফলে নোটটি চকচকে অনুভূত হবে, নোটের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, নোটটি কম ময়লা হবে এবং এর ওপর কলম দিয়ে লেখা কঠিন হবে। এ ছাড়া, এ নোট ব্যবহারের সময় আগের নোটের মতো খসখসে অনুভূত না হয়ে কিছুটা পিচ্ছিল অনুভূত হবে। উল্লেখ্য, ভার্নিশযুক্ত নোটে প্রচলিত ১০০ টাকার নোটের সব বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকবে।
নোটের রঙ, ডিজাইন ও অন্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৩টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০০ টাকা মূল্যমানের অন্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।


 নিউজটি পড়া হয়েছে ৯৬৩ বার  






 

অর্থ ও বানিজ্য

 
বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর আবেদন

 
গ্রামীণফোনের সিম বিক্রি বন্ধ হচ্ছে! জানালেন সিইও

 
বাংলাদেশে বিনিয়োগে ভারতের চেয়ে চীন এগিয়ে

 
সৈয়দ আলমগীর হলেন ‘দ্য মার্কেটিং সুপারস্টার’

 
মাথাপিছু আয় ১৯০৯ ডলার, জিডিপি ৮.১৩

 
আবার বাড়ল সোনার দাম............................

 
অর্থনৈতিক স্বাধীনতায় ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

 
বাণিজ্য মেলায় প্রযুক্তিপণ্যে আকর্ষণীয় ডিসকাউন্ট

 
আইএমএফ’র ঋণ সন্ত্রাস

 
আরও চার শহরে যাত্রা শুরু ওভাইয়ের

অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর






 

আমাদের  মানচিত্র

ঠিকানা: দেওয়ান কমপ্লেক্স (৩য় তলা), ৬০/ই/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ঢাকা: পল্টন রিসোর্সফুল সিটি, ৫১/এ পুরানা পল্টন (৪র্থ তলা), ঢাকা-১০০০।
নারায়ণগঞ্জ: ৪৫/৩ মতিন ভিলা, হাজী ব্রাদার্স রোড, জামতলা, নারায়ণগঞ্জ।

ফোন: ০১৯১৪-৭৩৫৮৫৮, ০১৯১৪-৮৭৫৬৪০

 


সম্পাদকমণ্ডলীর সভাপতি
আবদুল্লাহ আল হারুন
প্রধান সম্পাদক
আসিফ হাসান নবী

সম্পাদক ও প্রকাশক
মো. জিয়াউল হক
বিশেষ সংবাদদাতা
র‌বিউল ইসলাম সো‌হেল

 


President of the Editorial Board
Abdullah Al-Harun
Chief Editor
Asif Hasan Nabi

Editor & Publisher
Md. Ziaul Haque
Special Correspondent
Robiul Islam Sohel

  Location Map
Copyright © 2012-2026

All rights reserved

concept, design
& developed by

corporate work
 

  info@amadermanchitra.news       amadermanchitrabd@gmail.com